উত্তরদিনাজপুর

গভীর রাতে দুষ্কৃতিদের এলোপাথাড়ি গুলি ও বোমাবাজির তাণ্ডব রায়গঞ্জ শহরে

গভীর রাতে একদল দুষ্কৃতির এলোপাথাড়ী গুলি চালানোর ও বোমাবাজির করার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকায় একদল দূষ্কৃতী সশস্ত্র অবস্থায় ব্যাপক তান্ডব চালিয়েছে। রাস্তার পাশে থাকা এলাকার বাড়িগুলি লক্ষ্য করে ওই দুষ্কৃতিরদল এলোপাথাড়ী গুলি চালানোর পাশাপাশি বোমা ছুড়তে থাকে। শহরের সদর রাস্তার উপড়েই মোটরবাইক রেখে প্রায় ঘন্টাখানেক ধরে দূষ্কৃতীরা গুলি ও বোমা নিয়ে দাপিয়ে বেড়ায়। এরপরে এলাকার বাসিন্দারা একজোট হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাড়ালে দূষ্কৃতীরা মোটরবাইক গুলি রাস্তাতেই ফেলে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।  দূষ্কৃতীদের ফেলে যাওয়া ৪ টি মোটরবাইক পুলিশ বাজেয়াপ্ত করে। এই ঘটনার কারনে এলাকার বাসিন্দারা নিজেদের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কিত হয়ে পড়েছেন। কে বা কাহারা কি উদেশ্যে এই কান্ড ঘটিয়েছে তা এখোন প্রকাশ্য হয়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।